৪ মে ২০২৬

২০২৩ সালের এসএসসি এপ্রিলে, জুনে এইচএসসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২০২৩ সালের এসএসসি এপ্রিলে, জুনে এইচএসসি
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। এসএসসি-সমমান পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে এবং এইচএসসি-সমমান পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। আর এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১৫ মার্চ থেকে শিক্ষার্থীরা সশরীরে সপ্তাহে ছয় দিন করে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত যদি পুরোদমে ক্লাস চালু রাখা যায়, তাহলে শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে। স্বাভাবিক অবস্থায় এই দুটি শ্রেণি মিলিয়ে ৩১৬টি ক্লাস হওয়ার কথা। সর্বোপরি তারা ২০২০ সালের জেএসসি ও জেডিসি এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। তবে তাদের অনেকেই অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিয়েছে। এসব ক্লাস এবং অ্যাসাইনমেন্টগুলো ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ১৫০ কর্মদিবসের পরিমার্জিত সিলেবাস অনুসারেই পরিচালিত হয়েছে। এসব বিবেচনায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সে অনুসারেই হবে, বলেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, ২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের ২০২১ সালের ১ জুলাই থেকে ক্লাস করার কথা ছিল। কিন্তু তারা ক্লাস শুরু করতে পেরেছে ২০২২ সালের ২ মার্চ থেকে। অর্থ্যাৎ তারা ৮ মাস ক্লাস করার সুযোগ পায়নি। আগামী ডিসেম্বর পর্যন্ত পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু থাকলে তারা সর্বমোট ২০০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে। স্বাভাবিক অবস্থায় তারা ৩৩০ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারত। তারা সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায় ২০২৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, সেই অনুসারেই হবে। তিনি বলেন, আমরা আশা করছি, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। ২০২৩ সালে সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা হবে। মন্ত্রী বলেন, সাধারণত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে হয়। তবে সামগ্রিক দিক বিবেচনায় আমরা ২০২৩ সালের এসএসসি এপ্রিলে এবং এইচএসসি জুন মাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি