২১ জুন ২০২৬

২০২২ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২০২২ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। তবু যেন এই ম্যাচের তিনটি পয়েন্ট পেতেই মরিয়া ছিল ব্রাজিল। কারণ প্রতিপক্ষটা যে আর্জেন্টিনা। এমন ম্যাচে কি জয় ছাড়া অন্য কিছু ভাবা যায়? তার ওপর গেল জুলাইয়ে তাদেরই মাঠে তাদের হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সে ‘প্রতিশোধ’ নেওয়া হলো না ব্রাজিলের। অন্যদিকে,আজকের ম্যাচটি আর্জেন্টিনা জিতলে একপ্রকার নিশ্চিত হয়ে যেত দ্বিতীয় দল হিসেবে ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণ। কিন্তু হয়নি কোনোটিই। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বুধবার (১৭ নভেম্বর) চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৫ মিনিট পেলেও কোনো দলই গোলের দেখা পায়নি। আর্জেন্টিনার এস্তাদিও সান জুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচটি। ব্রাজিল যেমন সুযোগ হাতছাড়া করেছে তেমনি মেসি বাহিনীও সুযোগ নষ্ট করেছে বেশ কয়েকবার। ১৩ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি