৫ মে ২০২৬

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

বাংলাপ্রেস ডেস্ক : বিগত দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এই পুরস্কার দিতে পৃথক জুরি বোর্ড গঠন করেছিল সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। ঢাকা অ্যাটাকে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আরিফিন শুভ। তার সঙ্গে যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করে পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।

২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নায়ক ফেরদৌস। ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির জন্য পেলেন এই স্বীকৃতি। সেরা অভিনেতাসহ মোট ২৮টি বিভাগের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি