৫ মে ২০২৬

২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে: কাদের

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তি, দেশে অশুভ চক্রান্ত শুরু করেছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দলটি দেশে-বিদেশে চক্রান্ত করছে। আগামী নির্বাচনে অশুভ সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০ দলীয় জোটে ভাঙনের সুর বেজে উঠেছে। শুরুতেই ধাক্কার কারণ, উদ্দেশ্য খারাপ। জগা-খিচুরির ঐক্য, জাতীয় ঐক্য হতে পারে না। তাদের ঐক্যের প্রতি জনগণের বিশ্বাস নেই। ওবায়দুল কাদের বলেন, দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। আমাদের সাথে জনগণ আছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম, আগামীতে থাকবো। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি