২৩ সেপ্টেম্বর ২০২৬

২ ম্যাচের জন্য এমি মার্তিনেজকে হারাল আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৫৩ এএম
২ ম্যাচের জন্য এমি মার্তিনেজকে হারাল আর্জেন্টিনা

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   ইউরোপা লিগের ফাইনালে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এই খবর প্রকাশ হতেই আর্জেন্টিনায় উদ্বেগ বাড়ছিল। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাসেরও কম সময় আগে এই খবর ছিল সত্যিই অস্বস্তির। 

এবার জানা গেল নতুন খবর। ২০২২ বিশ্বকাপ ও সবশেষ ইউরোপা লিগের সেরা গোলরক্ষক বনে যাওয়া এই ফুটবলারকে অন্তত ২ ম্যাচ পাবে না আর্জেন্টিনা।

তবে আলবিসেলেস্তেদের জন্য শঙ্কার কিছু নেই। এই দুই ম্যাচের একটিও বিশ্বকাপের ম্যাচ নয়। জানা গেছে, প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি।

আর্জেন্টাইন জাতীয় দলের সংবাদদাতা গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে মার্তিনেজের আঙুলে সামান্য ফাটল ধরেছে। তবে এতে অস্ত্রোপচারের দরকার নেই। আনুমানিক ২০ দিনের মধ্যে তিনি সেরে উঠবেন। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন ‘দিবু’।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন। অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।

সুস্থ হয়ে ওঠার সময়ের কারণে কিছু ম্যাচ মিস করবেন মার্তিনেজ। অ্যাস্টন ভিলার হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি থাকবেন না। পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচগুলোতেও থাকছেন না তিনি।

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি অনুযায়ী, ৬ জুন কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এই দুটি ম্যাচে মার্তিনেজকে পাবে না দল। তবে বিশ্বকাপের মূল আসরে তাকে পাওয়ার ব্যাপারে এখন আর কোনো সংশয় নেই। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি