৫ মে ২০২৬

২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা
 

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ নভেম্বর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে। প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী ২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেশ কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শুক্রবার হওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি