৫ মে ২০২৬

২ দিন মোবাইল ব্যবহারে বিঘ্ন ঘটবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
২ দিন মোবাইল ব্যবহারে বিঘ্ন ঘটবে
বাংলাপ্রেস ডেস্ক: গত কয়েকদিন ধরে বিঘ্নিত হচ্ছিলো ইন্টারনেটের গতি। বন্ধ ছিলো ফেসবুকসহ কয়েকটি যোগাযোগমাধ্যমও। এবার ব্যবহারকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিটিআরসির আরেক ঘোষণা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী এ সংস্থা বলছে, মোবাইল অপারেটরদের তরঙ্গ পরিবর্তনের কারণে এপ্রিল মাসে দুই দফায় বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক। সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বিবৃতিতে জানানো হয়, তরঙ্গ পুনর্বিন্যাস কার্যক্রমের জন্য প্রথম ধাপে আগামী ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে সমস্যা হতে পারে। দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত একই সমস্যা হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা। গত ৮ মার্চ নিলামের মাধ্যমে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭.৪ মেগাহার্টজ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ মোট ২৭ মেগাহার্টজ তরঙ্গ গ্রামীনফোন, রবি ও বাংলালিংককে বরাদ্দ দেয়া হয়েছে। আগের বরাদ্দকৃত তরঙ্গ থেকে নতুন তরঙ্গে স্থানান্তর কাজের জন্যই নির্ধারিত সময়ে মোবাইল যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি