২৫ জুন ২০২৬

২ বছর পর বাংলা‌দে‌শিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ এএম
২ বছর পর বাংলা‌দে‌শিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত

 


বাংলাপ্রেস ডেস্ক: প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হ‌চ্ছে। আগামী রোববারথেকে বাংলাদেশিদের এ ভিসা চালু হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নব‌নিযুক্ত হাইক‌মিশনার দীনেশ ত্রিবেদী। প‌রে তি‌নি যমুনায় ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন হাইকমিশনার।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো আইভ্যাক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে।

গত শ‌নিবার রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলামের কাছে ভারতীয় নতুন দূত তার লেটারস অব ক্রিডেন্স (পরিচয়পত্র) পেশ করেন। এরপর তি‌নি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে, গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি