১৯৩ রানে অল আউট বাংলাদেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হতাশার শুরুর পর ব্যাট হাতে আশার আলো দেখিয়েছিলেন সাকিব ও মুশফিক। তবে দায়িত্ব পুরোপুরি পালন করতে পারলেন না তারা। আর শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় একপর্যায়ে ভালো কিছুর স্বপ্ন দেখলেও অল্পেই থামতে হয়েছে বাংলাদেশকে।
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের বোলিং তোপে ৫০ ওভারও খেলতে পারেনি টাইগাররা। ৩৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে লাল-সবুজদের সংগ্রহ ১৯৩ রান।
দিনের শুরুটা অবশ্য ভালোই ছিল। যেখানে টস জিতে হাসিমুখে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। পাক বোলারদের তোপে দলীয় অর্ধশতকের আগেই ৪ উইকেট হারায় টাইগাররা।
ঠিক ২৮ ম্যাচ পর দলের সংগ্রহ ৫০ পূরণের আগেই এমন পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ। যেখানে মেকশিফট ওপেনার ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ফেরেন রানের খাতা খোলার আগেই।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি