৮ মে ২০২৬

১৯ উপজেলার ভোটগ্রহণ স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১৯ উপজেলার ভোটগ্রহণ স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের ১৯ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান। আগামীকাল মঙ্গলবার (২৮ মে) তৃতীয় ধাপে ১০৯ উপজেলা পরিষদে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচন স্থগিত করা ১৯ উপজেলা হলো- শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী, মঠবাড়িয়া, তজুমদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঠালিয়া, বামনা, পাথরঘাটা ও বাঘাইছড়ি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার (২৬ মে) সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শুরু করে। পরে রাতভর উপকূলীয় জেলায় তাণ্ডব চালিয়ে আজ সকালে স্থল গভীর নিম্নরাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি