১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। খবর এনডিটিভি।
আগামী সপ্তাহে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল সূচি নিয়ে আলোচনা হবে। তার পরই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত পাঠিয়ে দেওয়া হবে।
অক্টোবর-নভেম্বরে এই বছর হওয়ার কথা ছিল টি২০ বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপ স্থগিত হবার পরই আইপিএলের তারিখ নির্ধারণ করা হল। এরআগে করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে আইপিএল আয়োজন করা সম্ভব হয়নি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি