৬ মে ২০২৬

১৯ জানুয়ারী লালমনিরহাটে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৯ জানুয়ারী লালমনিরহাটে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : আগামী (১৯ জানুয়ারী) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবারে লালমনিরহাটে ১ লক্ষ ৮৭ হাজার ৮শত ৬১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় ৩ হাজার ৯ শত ৩০ জন স্বাস্থ্যকর্মীর ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। (১৯ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১৪ জানুয়ারী) বিকেলে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন হলরুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ কাশেম আলী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৬৮ হাজার ৫শত জন, ০৬ থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার ৯ শত জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩ শত ৯৭ জন ও ০৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২০টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১শত ৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪শত ১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২হাজার ২শত ৫২জন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ৩ হাজার ৯শত ৩০জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি