১৮ নভেম্বরের মধ্যে সব ধরনের ব্যানার পোস্টার নামিয়ে ফেলার ইসির নির্দেশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস অনলাইন : ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের ব্যানার পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং সেশনের সমাপনী দিনের বক্তব্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথা জানান। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নির্বাচনী হাওয়া যেন বৈরি হাওয়া না হয় নির্বাচনী কর্মকর্তাদের সেই নির্দেশও দিয়েছেন ইসি সচিব।
এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তাই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলার নির্বাচন তাই সবাইকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। জনগণকে এমন কোনো নির্বাচন দিতে চাইনা, যার জন্য জনগণের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয় ইসিকে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি