১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দু-এক দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না। এবার ফ্লাইটের কোনো জটিলতা হবে না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি