৪ মে ২০২৬

১৭ চার ৯ ছক্কায় ভারতকে উড়িয়ে দিলেন পাকিস্তানের মিনহাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ এএম
১৭ চার ৯ ছক্কায় ভারতকে উড়িয়ে দিলেন পাকিস্তানের মিনহাস

বাংলাপ্রেস ডেস্ক:   পুরো টুর্নামেন্টজুড়েই আলো ছড়াচ্ছিলেন সামির মিনহাস। তবে ফাইনালে যেন তার ব্যাট দেখা দিল আরও রুদ্ররূপে। তাতেই পুড়ল ভারত। তার ১৭২ রানের অসাধারণ ইনিংসে ভর করে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৮ উইকেটে ৩৪৭ রান।  

সামির যতক্ষণ ছিলেন, পাকিস্তান ততক্ষণ ৪০০ ছুঁইছুঁই স্কোরের স্বপ্নই দেখছিল। তিনি ১১৩ বল খেলে ১৭২ রানের ইনিংস খেলেন। মারেন ১৭টি চার ও ৯টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১৫২.২১।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মিনহাস। ঢিলেঢালা বল পেলেই শাস্তি দিচ্ছিলেন। স্পিন ও পেস, দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

২৮তম ওভারে তিনি পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। সেই বলে তিনি মিড অন দিয়ে চার মারেন। শতক করার পর ব্যাট উঁচু করে উদযাপন করেন তিনি। 

এরপর থামেননি মিনহাস। ৪১তম ওভারে তিনি দেড়শ পূর্ণ করেন। সেই শটটি ছিল স্কয়ার লেগ দিয়ে চার। তখন পাকিস্তানের রান ২৮৬ ছাড়িয়ে যায়। একই ওভারে আসে ছক্কাও।

৪২তম ওভারে শেষ হয় তার ইনিংস। দিপেশের স্লোয়ার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট দেন তিনি। বলটি উড়ে যায় ওয়াইড মিড অনে। সীমানা থেকে দৌড়ে ক্যাচ নেন চৌহান। 

মিনহাসের বিদায়ের সময় পাকিস্তানের রান ছিল ৩০২। তার ইনিংসে ভর করেই পাকিস্তান টিকে ছিল ম্যাচে। তার বিদায়ের পর অলআউটের শঙ্কাই তৈরি হয়েছিল এক পর্যায়ে। তবে শেষমেশ তা সামলে ৩৫০ ছুঁইছুঁই স্কোর গড়ে দলটা।

বিপি>টিডি 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি