৪ মে ২০২৬

১৭ বছর পর স্থায়ী হলো ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার চাকরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৭ বছর পর স্থায়ী হলো ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার চাকরি
বাংলাপ্রেস ডেস্ক: কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ক্রমশ বাড়ায় প্রয়োজনীয় শিক্ষকের চাহিদা পূরণে ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এসব শিক্ষক ও কর্মকর্তা ‘এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স’ প্রবর্তনে ১৩টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে কর্মরত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো। নেপথ্যে বলা হয়, দেশের টেকনিক্যাল স্কুল এবং কলেজে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশিক্ষক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ নিয়ে সন্তোষজনক কর্মদক্ষতা অর্জন করেছে। তাই তাদের চাকরি স্থায়ী করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এ খাতে সংকট পূরণে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ৪০২৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় ৭৮৬ জনের চাকরি স্থায়ী করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি