৫ মে ২০২৬

১৬১ ইউনিয়ন ও ৯ পৌরসভার ভোট ২০ সেপ্টেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৬১ ইউনিয়ন ও ৯ পৌরসভার ভোট ২০ সেপ্টেম্বর
বাংলাপ্রেস ডেস্ক: করোনার কারণে আটকে থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি)’র ৮৫তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ইসি সচিব জানান, ২০ সেপ্টেম্বর খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউপি এবং ৯টি পৌরসভায় ভোট হবে। নয়টি পৌরসভার সবকটিতে এবং ১৬১ ইউপির মধ্যে ১১টিতে ইভিএমে মাধ্যমে ভোটগ্রহণ হবে। কমিশনের পরবর্তী বৈঠকে বাকি ইউপির ভোট নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি