১৬ জনকে আসামি করে নুসরাত হত্যা অভিযোগপত্র গ্রহণ, ২০ জুন শুনানি
বাংলাপ্রেস অনলাইন : মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ জনকে আসামি করে দেয়া অভিযোগপত্র ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে গ্রহণ করেছেন। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২০ জুন ধার্য করেছেন আদালত।
অভিযুক্ত ১৬ আসামি হলো মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, রুহুল আমিন ও মহিউদ্দিন শাকিল।
২১ জন আসামিকে আদালতে হাজির করা হলে ৫ জনকে অব্যাহতি দিয়ে ওই ১৬ জনকে অভিযুক্ত করা হয়।
চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত জাহান রাফি। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি