৭ মে ২০২৬

১৫তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, জানবেন যেভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৫তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, জানবেন যেভাবে

শিক্ষা ডেস্ক:১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ। আজ রোববার ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নির্ধারিত ওয়েব সাইটে ntrca.teletalk.com.bd ফল প্রকাশ করা হয়েছে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হয়েছে।

প্রিলিমিনারিতে ১ লাখ ৫২ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। এ পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি