৬ মে ২০২৬

১৫০ কেন্দ্রের ফল : নৌকা ১ লাখ ২৬ হাজার ৯৯৫, হাতি ৭২ হাজার ৩৭৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৫০ কেন্দ্রের ফল : নৌকা ১ লাখ ২৬ হাজার ৯৯৫, হাতি ৭২ হাজার ৩৭৩
বাংলাপ্রেস ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে চলছে ভোট গণনা। পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এখন চলছে গণনা। এখন পর্যন্ত ১৫০টি কেন্দ্রের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৩৭৩ ভোট। তবে বেসরকারিভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি। আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে আলী আহমদ চুনকা প্রতিষ্ঠিত স্কুল শিশুবাগ বিদ্যালয়, দেওভোগ কেন্দ্রে নিজের ভোট দেন সেলিনা হায়াৎ আইভী। এরপর সাংবাদিকদের তিনি বলেন, যদি সুষ্ঠু ভোট হয় শেষ পর্যন্ত তাহলে আমি আশা করি বিপুল ভোট পাবো। কারণ নারায়ণগঞ্জের মানুষ চায় নৌকার জয় হোক। আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে, নিজেরা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে। গণজোয়ারের জয় হবেই হবে। এছাড়া নারায়ণগঞ্জ বার একা‌ডে‌মি স্কুল এবং বি‌বি ম‌রিয়ম গার্লস স্কুল প‌রিদর্শন শে‌ষে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাড‌. তৈমূর আলম খন্দকার বলেন, ইভিএম পদ্ধ‌তির কার‌ণে ভোট প্রয়ো‌গে ভোটার‌দের দে‌রি হ‌চ্ছে। লোকজন ঘণ্টার পর ঘণ্টা লাইন ধ‌রে আছে। কোথাও কোথাও মে‌শি‌নে ত্রুটিও দেখা দি‌য়ে‌ছে। আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। এছাড়াও কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি