বাংলাদেশ
দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাপ্রেস ডেস্কঃ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ মঙ্গলবার বিমান জানায়, সংস্থাটি প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে দুটি, রাজশাহীতে একটি ও বরিশালে একটি করে ফ্লাইট পরিচালনা করবে।
যাত্রীরা বিমানের যে কোনও সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েব সাইট, মোবাইল অ্যাপসে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা অ্যামেক্স কার্ডের মাধ্যমে টিকেট কিনতে পারবেন বলে জানিয়েছে বিমান।
বিপি/আর এল