৪ মে ২০২৬

১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা দেবে ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা দেবে ভারত
বাংলাপ্রেস ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারও বিদেশি পর্যটকদের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাঁদের ভিসা দেওয়া হবে আগামী ১৫ অক্টোবর থেকেই। করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার একটা ঘোষণাও কিছুদিন আগে দেওয়া হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি