৫ মে ২০২৬

১৫ মে নিউ ইয়র্কে তাহসানের কনসার্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৫ মে নিউ ইয়র্কে তাহসানের কনসার্ট
বাংলাপ্রেস ডেস্ক : জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। বিভিন্ন উৎসবেও তাহসানের নাটক মানেই ভিন্ন কোনো কিছু। দর্শক মুখিয়ে থাকেন উৎসবে তাহসানের নাটক কিংবা টেলিছবি দেখতে। এরই মধ্যে চলচ্চিত্রের খাতায় নাম লিখিয়েও প্রশংসিত হয়েছেন। পাশাপাশি ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। এবার নিউ ইয়র্ক মাতাবেন এই জনপ্রিয় গায়ক। শো টাইম মিউজিকের আয়োজনে আগামী ১৫ মে রোববার কুইন্স প্যালেসে হতে যচ্ছে এই আয়োজন। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। তাহসান কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানা গেছে। শোটাইম মিউজিকের আয়োজনে আগামী ১৩ মে শুক্রবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩টায়। বিনামূল্যে সরবরাহ করা হবে পান্তা ইলিশ, ভর্তা, মেজবানি মাংস ও সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম এসব তথ্য জানান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি