২১ জুন ২০২৬

১৫ হাজার টাকা নিয়ে নুসরাতের শরীরে আগুন দেয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৫ হাজার টাকা নিয়ে নুসরাতের শরীরে আগুন দেয়

বাংলাপ্রেস অনলাইন: স্থানীয় প্রশাসনের সব ধরনের সহায়তা পাবার নিশ্চয়তা নিয়েই ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসাছাত্রী ও আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার পরিকল্পনা করা হয়। দুটো মাধ্যম থেকে পাওয়া যায় ১৫ হাজার টাকাও।

৪ এপ্রিল রাতে ১ ঘন্টার বৈঠকে পরিকল্পনা হয়, নুসরাতের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বলে প্রচারের। এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জবানবন্দি দেয়া দুই আসামী নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের মুখে। এখনো গ্রেপ্তার না হওয়া হাফেজ আব্দুল কাদেরসহ ৬ অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পিবিআই। নুসরাত হত্যার ঘটনায় বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। যার ওপর ভিত্তি করে জড়িতদের আটকের চেষ্টা করে যাচ্ছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সবশেষ মো. শামীম ও শরীফ নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর নুসরাতকে আগুন দেয়ার ঘটনায় অর্থেরও লেনদেন হয়। এ জন্য পরিকল্পনাকারি শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিনকে ১৫ হাজার টাকা দেয় স্থানীয় কাউন্সিলর মাকসুদ ও সেলিম নামে এক শিক্ষক।

উল্লেখ্য, গত শনিবার (৬ এপ্রিল) সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টার দিকে ওই ছাত্রী যায়, আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে। পরে তাকে কৌশলে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪ থেকে ৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।সেখানে মারা যায় নুসরাত। এ ঘটনায় ৮ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করে পরিবার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি