৫ মে ২০২৬

১৫ ডিসেম্বরের মধ্যে আ'লীগের নির্বাচনী ইশতেহার : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১৫ ডিসেম্বরের মধ্যে আ'লীগের নির্বাচনী ইশতেহার : ওবায়দুল কাদের

রবিউল করিম, ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও দেশ ছেড়ে পালিয়ে যাবে না।

আজ ( শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রসঙ্গত,এবার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ২৮১টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর। এই নির্বাচনে প্রার্থী হতে সারাদেশে ৩০০ আসনে মোট তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের নির্বাচনের জন্য বিএনপির ৬৯৬টি, আওয়ামী লীগের ২৮১টি, জাতীয় পার্টির ২৩৩টি সহ সারা দেশে মোট ৩০৬৫ টি মনোনয়ন জমা পড়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি