৫ মে ২০২৬

১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয়ার জন্য জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও একইরকম অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ।

জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা দরকার বলেও জানান তথ্যমন্ত্রী।

বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) আয়োজিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ''বেগম খালেদা জিয়ার এতো বছর নানা জন্মতারিখ ছিল, হঠাৎ ১৯৯৫ সালে ১৫ আগস্ট উনি জন্মগ্রহণ করলেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে তিনি ১৯৯৫ সালে ১৫ আগস্টে জন্মগ্রহণ করলেন, তারপর থেকে কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।''

আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান, প্রগতিশীল ন্যাপের আহবায়ক, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়কসহ আরো উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি