১৪ মাস পর ভারত ছেড়ে বাংলাদেশের পথে ‘মিতালী এক্সপ্রেস’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: উদ্বোধনের ১৪ মাস পর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতের নিউ জলপাইগুড়ি রুটে চলাচলের জন্য আজ বুধবার (১ জুন) অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘মিতালী এক্সপ্রেস’। এর আগে ২০২১ সালের ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করেন। যদিও মহামারি করোনা ভাইরাসসহ বিভিন্ন কারণে এই ট্রেন চলাচল এতদিন বন্ধ ছিল।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজনটিতে অংশ নিতে বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এরই মধ্যে দেশটিতে অবস্থান করছেন। তিনি এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন।
সংশ্লিষ্টরা জানান, মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট রুটে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে যাত্রা করবে। ট্রেনটির পরিচালন সময় সকাল ৯ ঘণ্টা ৫৫ মিনিট। যা নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে পৌনে ১২টার দিকে (আইএসটি) এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে রাত সাড়ে ১০টায় (বিএসটি)। অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ৯টা ৫৯ মিনিটে (বিএসটি) এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে রাত সোয়া সাতটায়।
উল্লেখ্য, ট্রেনটি সপ্তাহে মোট দুই দিন চলাচল করবে। ভারত থেকে রবিবার এবং বুধবার। আর বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ পাঁচ হাজার ২৫৫, এসি সিট তিন হাজার ৪২০, এসি চেয়ার দুই হাজার ৭৮০ টাকা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি