৫ মে ২০২৬

১৪ মাস পর ফেসবুকে পপির পোষ্ট !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১৪ মাস পর ফেসবুকে পপির পোষ্ট !
বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পপি। দীর্ঘ ১৪ মাস পর খোঁজ পাওয়া গেল ৩ বার জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেন সাদিকা পারভিন পপি। সেখানে তিনি লিখেছিলেন, স্বপ্ন দেখতে দেখতে তুমি এসে হাজির, অন্ধকারে ভালোবাসার ঝলকানি। এরপর এত দিন তিনি মিডিয়া থেকে নিজেকে একবারে গুটিয়ে রেখেছিলেন। কোনো মিডিয়ার কথা বলেননি এই অভিনেত্রী। আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দিনের আড়াল সরিয়ে আজ ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে ভোট চেয়ে পপি বলেন, কাঞ্চন ভাই চলচ্চিত্রের একজন সফল নায়ক। সড়কের নায়ক তিনি। তাকে অবশ্যই ভোট দেবেন। নিপুন আমার বন্ধু, খুবই ভালো মনের মানুষ। এ ছাড়া রিয়াজ, ফেরদৌস আমার খুব ভালো বন্ধু তাদের পাশে আছি আমি। তিনি আরও বলেন, শিল্পী সমিতির চেয়ার দখল করে একজন আমাদের পিঠে বন্দুক রেখে শিকার করে আমাকে, আমাদের অপমান করেছে। আমি ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি, তিনি আমাকে শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করার জন্য চিঠি দিয়েছিলেন। আমি রাগে, দুঃখে, অপমানে সব কিছু থেকে দূরে ছিলাম। আর কোনোদিন ক্যামেরার সামনে আসবো না ভেবেছিলাম। কিন্তু এলাম এই কথাগুলো বলার জন্য। কোথায় আছি, কী করবো বিস্তারিত বিস্তারিত কথা পরে বলবো, যোগ করেন পপি। পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত 'কুলি' সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে আসেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি