৪ মে ২০২৬

১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম
১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

বাংলাপ্রেস ডেস্ক:   বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে গত ৩ মার্চ ১৪ কেজি সোনাসহ গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর আবেদন খারিজ করা হয়েছে এবং নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।

২০২৫ সালের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা। সঙ্গে ধরা পড়েছেন তার দুই সঙ্গী তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন। 

তদন্তে জানা যায়, এই তিনজন স্বর্ণ পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন। মূলত দুবাই, উগান্ডা ও অন্যান্য দেশের মাধ্যমে স্বর্ণ পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো। 

অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। অভিযোগ, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতর রেখে পাচারের চেষ্টা করা হয়েছিল।

একাধিক নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর, তিনজনের মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইন অনুযায়ী সন্তানের আটক চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, তারা মামলা খারিজের আর্জিও জানান।

সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারের সময় রান্যা রাও’র বাড়ি তল্লাশি করা হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং দু’কোটির স্বর্ণের গয়না। উদ্ধারকৃত ১৪ কেজি স্বর্ণে বাজার মূল্য প্রায় ১২.৫ কোটি রুপি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি