৪ মে ২০২৬

১২ কলেজে পাস নেই রাজশাহী বোর্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১২ কলেজে পাস নেই রাজশাহী বোর্ডে
বাংলাপ্রেস ডেস্ক: এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে ১২টি কলেজে কেউ পাস করেননি। এই ১২ কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৬ জন। আজ মঙ্গলবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে। শতভাগ ফেল করা কলেজগুলো হলো- রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সদরের চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজ, শফিউর রহমান আইডিয়াল কলেজ, বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজ, গাবতলির বাগবাড়ি মহিলা কলেজ, নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সদরের বেগম খালেদা জিয়া কলেজ, নাটোরের নলডাঙ্গার সারকুতিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজ, নওগাঁর মান্দার চককামদেব আদর্শ কলেজ, সিরাজগঞ্জ সদরের ছঙ্গাছা মহিলা কলেজ ও ছতলানতলি মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এরমধ্যে সর্বোচ্চ ১৬ জন শিক্ষার্থী ছিল বগুড়ার সারিয়াকান্দির নিজবলাইল ইংলিশ কলেজে। সাতজন শিক্ষার্থী ছিলেন বাগবাড়ি মহিলা কলেজে। অন্য কলেজগুলোর মধ্যে একটিতে ছয়জন, একটিতে চারজন, পাঁচটিতে দুজন করে এবং তিনটি কলেজে একজন করে পরীক্ষার্থী ছিলেন। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। শুধু তালিকাটা আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাতে পারি। তারা ব্যবস্থা নিতে পারে।’ আগের বছরগুলোতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখন বলতে পারব না। দেখে পরে বলতে হবে।’ মঙ্গলবার প্রকাশিত ফলাফলে রাজশাহী বোর্ডের এবার ৮১ দশমিক ২৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি