৫ মে ২০২৬

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১২ জেলায় নতুন ডিসি নিয়োগ
বাংলাপ্রেস ডেস্ক: দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি ও পদায়নের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি নিয়োগ করা হলো। খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন। নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি করা হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে বদলি করে খুলনার ডিসি করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি