১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকপোরেট প্রায় ১২ হাজার বা ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। শুক্রবার গুগল এ কথা জানিয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠান দ্রুত কর্মী সংখ্যা বাড়িয়েছে। যেসব সিদ্ধান্ত আমাদের এই অবস্থানে এনেছে, তার পুরো দায় আমি নিচ্ছি।
এর আগে, গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। অ্যালফাবেট ইতোমধ্যে ছাঁটাই হওয়া মার্কিন কর্মীদের ই-মেইল করেছে। ই-মেইলে বলা হয়েছে, স্থানীয় কর্মসংস্থান আইন ও অন্যান্য কারণে বাকি দেশের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে।
সুন্দর পিচাই বলেন, আমাদের লক্ষ্য, পণ্য ও সেবার মান এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রাথমিক বিনিয়োগ নিয়ে সামনে বড় সুযোগের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি