১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।
বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।’
জানতে চাইলে মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার ভার্চ্যুয়ালি তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় এই বৈঠক হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য আমাদের জানিয়েছেন।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি