৪ মে ২০২৬

১২ দফা দাবিতে লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১২ দফা দাবিতে লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নির্মাণ শ্রমিকদের বাসস্থান, পেশা ও স্বাস্থ্যগত সুবিধা এবং মজুরি বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও সমাবেশ করছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন( ইনসাব)। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ইনসাব জেলা শাখার আয়োজনে নির্মাণ শ্রমিকদের দাবী দিবস উপলক্ষে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, পৌর ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, জাতীয় শ্রমিকলীগের লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ( ইনসাব) লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুর আলম। এছাড়াও নির্মাণ শ্রমিক ইউনিয়নের লক্ষ্মীপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার থেকে আগত প্রায় ২০০ শতাধিক শ্রমিক এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনের আগে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় থেকে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশে এবং প্রবাসীসহ ৮০ লাখ শ্রমিক নির্মাণ খাতে কাজ করেন। শ্রমিকদের বঞ্চনা দিন দিন বাড়ছে। মজুরি বৈষম্যের কারণে শ্রমিকরা কষ্টকর জীবন কাটাচ্ছেন। সমাবেশ থেকে ২০২২-২৩ অর্থবছর বাজেটে অর্থ বরাদ্দ করে ১২ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা, উপযুক্ত কর্মপরিবেশ ও পেশাগত এবং স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, নারী নির্মাণ শ্রমিকদের সম মজুরি, জেলা–উপজেলায় শ্রম আদালত স্থাপন, মাসে একবার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা, শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠনে ইনসাবের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা, ঋণ ও প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের বিদেশে কর্মসংস্থান, জেলা-উপজেলায় শ্রম নির্মাণ ছাউনি, রেজিস্টার খাতা রাখা এবং মজুরি বৃদ্ধি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি