৪ মে ২০২৬

১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের শর্ত শিথিল
বাংলাপ্রেস ডেস্ক: ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে জন্মনিবন্ধনের শর্ত শিথিল করেছে সরকার। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর দিতে হবে না বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল মো. ওসমান ভুইয়ার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দিতে জন্মনিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেওয়া শিশুর জন্মনিবন্ধনের ক্ষেত্রে বিডিআরআইএস সফটওয়্যারে পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর দেওয়ার নিয়ম আছে। কিন্তু শিক্ষার্থীদের টিকা প্রদান ও সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর ছাড়া শিক্ষার্থীদের জন্মনিবন্ধন করার সিদ্ধান্ত হয়েছে। এতে আরও বলা হয়, ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ভ্যাকসিন প্রদানের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া সনদের ভিত্তিতে প্রয়োজনে পিতা-মাতার জন্ম নিবন্ধন ছাড়া ন্যূনতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি