৬ মে ২০২৬

১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

জাতীয় ডেস্ক: উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭টিতে আজ রোববার ভোটগ্রহণ চলছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

এদিকে দ্বিতীয় ধাপে সহিংস ঘটনার পর তৃতীয় ধাপের নির্বাচনে নিরাপত্তা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এ সংস্থাটি জানিয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন প্রভাবিত করার অভিযোগে পাঁচ এমপিকে সতর্ক করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে ২৪টি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। অনিয়ম হলেই ভোটগ্রহণ বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পক্ষপাতের অভিযোগে তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ভোটগ্রহণের সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও উচ্চারণ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৫টি জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ধাপে ১২৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। বাকি ১০টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এছাড়া চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি