৮ মে ২০২৬

১১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১১০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ভূরুঙ্গামারীতে ১১০০ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শায়লা খাতুন লতা (৩০) ও নাজমা আক্তার স্বর্ণা (২৭)। পুলিশ জানিয়েছে, আটককৃত শায়লা খাতুনের পিতার বাড়ি পাবনা জেলার নদীশুকা গ্রামের সাঁথিয়া উপজেলায়। ভূরুঙ্গামারীর মাদককারবারী বাবলু মন্ডলের সাথে তার বিয়ে হয়। নাজমা আক্তাররের বাড়ি বাগেরহাটের মর্গা গ্রামে। আজ শনিবার ভোরে ১১০০ পিচ ইয়াবা নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হবার প্রস্তুতির সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে দেওয়ানের খামার গ্রামের স্বামীর বাড়ি থেকে তাদের আটক করে।

উল্লেখ্য, এদের বিরুদ্ধে মাদক পাচারের দুটি মামলা বিচারাধীন রয়েছে এবং শায়লার স্বামী বাবলু মন্ডল মাদক মামলায় জেলে রয়েছে। অপরদিকে শুক্রবার দিবাগত রাতে বাবুর হাট বাজারে ইয়বাসহ মিলন মিয়া (২৯) নামে অপর এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ওসি ইমতিয়াজ কবির জানান, এব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি