৫ মে ২০২৬

১০১ টাকা কাবিনে রাজ-পরীমনির বিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১০১ টাকা কাবিনে রাজ-পরীমনির বিয়ে
বাংলাপ্রেস ডেস্ক: ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ে করলেন চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল রাজ। শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পরীমনির বনানীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হয়েছেন পরিচালক রেদওয়ান রনি। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি-রাজ। কিছুদিন আগে বিয়ের খবরের সঙ্গে মা হতে যাওয়ার খবরও জানান পরীমনি। শরীফুল রাজ বলেন, ‘আগে যখন বিয়ে করি, তখন দুই পরিবারের অল্প কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে বিয়ের আয়োজন করা হয়। বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেলে সেই পরিকল্পনার বাস্তবায়ন হলো।’ গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর সেটে পরিচয় রাজ-পরীমনির। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এর আগে গণমাধ্যমে পরীমনির একাধিক বিয়ের খবর এসেছে। তবে রাজের এটি প্রথম বিয়ে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি