১০০% বেতনের দাবিতে গাজীপুরে ডিবিএল পোশাক কারখানায় ভাঙচুর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গাজীপুর থেকে সংবাদদাতা : শতভাগ বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরের ডিবিএল কারখানা ও যানবাহনে হামলা ও ভাঙচুর করেছে শ্রমিকরা।
শিল্প পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, এপ্রিল মাসের বকেয়া বেতন শতভাগ দাবি করে সকালে আন্দোলনে নামে শ্রমিকরা। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে কারখানার সামনে এসে অবস্থান নেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু, মালিকপক্ষ এবং পুলিশের প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ কারখানায় হামলা চালায়।
এ সময় কারখানার আসবাবপত্র, যানবাহন এবং মূল গেইটের সিসিটিভি ভাঙচুর করা হয়। পরে, মালিকপক্ষের সঙ্গে পুলিশের বৈঠক শুরু হলে বেলা আড়াইটার দিকে শ্রমিকররা ঘটনাস্থল থেকে চলে যায়।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি