১০ তারিখে বিএনপির সমাবেশ ঘিরে ঢাকায় সংঘাতের আশঙ্কা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: ঢাকায় বিএনপির ঘোষিত সমাবেশকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ হওয়ার কথা রয়েছে দলটির। সেই সমাবেশ কোথায় হবে তা নিয়ে পুলিশ ও বিএনপির মধ্যে চলছে রশি টানাটানি। বিএনপি আপাতত নয়াপল্টনের সমাবেশ করার ঘোষণা থেকে সরে এসেছে। তারপরও ভেন্যু বিতর্কের জট খুলছে না।
একাধিক বিকল্প ভেন্যুর প্রস্তাব রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আর বিএনপিও তাদের পছন্দের স্থানের কথা বলেছে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় কী হতে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে ঢাকার পাড়া-মহল্লায়। পুলিশের পক্ষ থেকে রাজপথে সমাবেশ না করতে দেওয়ার ঘোষণা আছে। অন্যদিকে চলছে পুলিশের বিশেষ অভিযান, ধরপাকড়, গ্রেপ্তারি পরোয়ানা ও গোয়েন্দা সংস্থার তৎপরতা। তাই সমাবেশের আগে-পরে কিংবা সমাবেশের দিন নাশকতার আশঙ্কায় ঢাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ নেতারা ছুড়ে দিচ্ছেন বাক্যবাণ। জবাব দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই বিএনপিও। দুদলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য আরো শঙ্কিত করে তুলছে নগরীর বাসিন্দাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে মানুষ আতঙ্ক রয়েছে। সমাবেশের নামে বিশৃঙ্খলা ও বাড়াবাড়ি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। পিছু হটলে চলবে না।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি