৮ মে ২০২৬

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: সাধারণ রোগীদের মতোই ১০ টাকা মূল্যে বহির্বিভাগ থেকে টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৮টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চোখের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার ফলোআপ করাতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীর শ্রবণশক্তির সঙ্গে চোখেরও ক্ষতি হয়েছিল। এর পর থেকেই দেশে-বিদেশে কয়েক দফায় তিনি চোখের চিকিৎসা করিয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছিলেন।

এর পর লন্ডনে সরকারি সফরের সময় গত ৪ মে মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রীর ডান চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। পরে ২৭ মে ধানমন্ডিতে ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের কাছে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা নিয়েছিলেন তিনি। জুলাই মাসে প্রধানমন্ত্রী ফের লন্ডনে সরকারি সফরে যান। এবার সফরে থাকাকালীন ২২ জুলাই তার বাম চোখের ছানি অস্ত্রোপচার করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি