১০ সংস্কার কমিশনের ৪৮ সুপারিশ বাস্তবায়িত : প্রেসসচিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত ১০টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে ৪৮টি সুপারিশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, ‘আশু বাস্তবায়নযোগ্য মোট সুপারিশের মধ্যে ১৬৭টিই রুটিন কাজ। অবশিষ্ট ২০০টি সংস্কারের সঙ্গে জড়িত। সংস্কার ও রুটিন উভয় মিলিয়ে মোট ৪৮টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৪০তম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিভিন্ন সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনার বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি