২৫ আগস্ট ২০২৬

১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে টেবিল টেনিস টুর্নামেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম
১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে টেবিল টেনিস টুর্নামেন্ট

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টুর্নামেন্ট। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক, অনূর্ধ্ব-১৯ বালিকা, পুরুষ ও নারী—এই চার বিভাগে শুধু একক ইভেন্টে খেলা হবে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষ ১৬ জন খেলোয়াড় পুরুষ বিভাগেও অংশগ্রহণের সুযোগ পাবেন। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের খেলোয়াড়দের জন্য নারী বিভাগে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অফিশিয়াল বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ০১৯১৯০১২৮৮৩-এ পেমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠাতে হবে। এরপর নির্ধারিত গুগল ফর্ম http://bttf.org.bd/rt26 পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রতিটি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫১০ টাকা।

বিকাশের রেফারেন্সে অবশ্যই অংশগ্রহণকারী খেলোয়াড়ের নাম, অংশগ্রহণের ডিসিপ্লিন, জেলা এবং যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩ সেপ্টেম্বর। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের কোনো ধরনের ভ্রমণ ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) দেওয়া হবে না।

উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু (০১৭১১০৩১২৯৪) এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার সোহেল আহমেদের (০১৭১৬৯৯০৫২২) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফেডারেশন জানিয়েছে, এই টুর্নামেন্টের মাধ্যমে ২০২৪ সালের র‌্যাংকিং পয়েন্ট প্রতিস্থাপিত হবে। এর ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দলের নতুন র‌্যাংকিং তালিকা হালনাগাদ করা হবে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি