৪ মে ২০২৬

১০ কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১০ কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার গ্রেফতার ২

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। ম্যাগনেট সমৃদ্ধ এই সীমানা পিলারের আনুমানিক প্রায় ১০ কোটি টাকা বলে পুলিশ জানায়। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহিন ও আব্দুর রাজ্জাক নামের দুই চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ম্যাগনেটসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ও শাহিন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বানিয়াখরি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস গনমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ঐ গ্রাম থেকে প্রায় ১০ কোটি টাকা মুল্যমানের সীমানা পিলারসহ শাহিন ও আব্দুর রাজ্জাককে আটক করে। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে শৈলকুপা থানায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, শৈলকুপা সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও ডিবির ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি