৬ মে ২০২৬

১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তরসহ দেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটির মধ্যে- ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহবায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্র থেকে। ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর উত্তরে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন-মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন-মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ। নিম্নে বিএনপি প্রদত্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলো- বিপি/কেজে    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি