৮ মে ২০২৬

১০ হাজার ৪৬৮ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১০ হাজার ৪৬৮ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে অতিরিক্ত ৭ হাজার ৪৬ কোটি ৮৮ লাখ টাকার অনুমোদনসহ মোট ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১০ হাজার ৪৬৮ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৫ হাজার ৯৬৪ কোটি ৭৪ লাখ টাকা, বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য ৪ হাজার ৪২৪ কোটি ৮৭ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৭৮ কোটি ৬৩ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি ডুয়েল লাইন সেতু হবে। বঙ্গবন্ধু সেতু থেকে ৩০০ মিটার উজানে এই সেতু নির্মাণ করা হবে। সেতুটি দিয়ে সিরাজগঞ্জসহ উত্তর অঞ্চলের জেলা গুলোতে ট্রেন চলাচল করবে।

তিনি জানান,অতিরিক্ত ৭ হাজার ৪৬ কোটি ৮৮ লাখ খরচের অনুমোদন দেয়ার প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে মোট ব্যয় দাঁড়াবে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে জাপান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থা জাইকা ১২ হাজার ১৪৯ কোটি ১৯ লাখ টাকার প্রকল্প সহায়তা প্রদান করছে।

পরিকল্পনামন্ত্রী বলেন,এই রেলওয়ে সেতুটি নির্মিত হলে প্রতিবেশি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরো সহজ হবে। বাংলাদেশ রেলওয়ে ২০২৫ সাল মেয়াদে সেতুর নির্মাণ কাজ শেষ করবে বলে তিনি জানান।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো-জরুরি পানি সরবরাহ প্রকল্প, এর খরচ ধরা হয়েছে ৭৩২ কোটি টাকা। আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৭৮৬ কোটি, শেখপাড়া (ঝিনাইদহ)-শৈলকুপা লাঙ্গলবাঁধ-ওয়াপদা মোড় জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬৭ কোটি ৫৯ লাখ টাকা, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪০ কোটি ৯৬ লাখ টাকা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি