১০ ঘণ্টা বন্ধের পর আবার চালু হলো মোবাইল ইন্টারনেট থ্রিজি-ফোরজি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে আবার চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক থ্রি-জি ও ফোর-জি। শুক্রবার সকাল ৯টা থেকে তা কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিটিআরসির এক নির্দেশে থ্রি-জি ও ফোর-জি থেকে টু-জি তে নামিয়ে দেয়া হয়েছিল।
নির্দেশনায় বলা হয়েছিল, সকল মোবাইল অপারেটরদের মোবাইল কল এবং মোবাইল ডাটা (ইন্টারনেট) উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সকল মোবাইল অপারেটরদের ফোর-জির ভয়েস কল ও ডেটা এবং থ্রি-জির ভয়েস কল ও ডেটা বন্ধের নির্দেশনা মেনে টুজিতে নামিয়ে আনতে বলা হল।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ডাউন থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধুমাত্র টু-জিতে মোবাইল কল এবং মোবাইল ডাটা চালু থাকবে। নির্বাচনকালীন ইন্টারনেটের অপব্যবহাররোধে এমনটা করা হয়েছিল বলে জানা গেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি