৫ মে ২০২৬

১০ দিনেই করোনা জয় করলেন বাণিজ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১০ দিনেই করোনা জয় করলেন বাণিজ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মাত্র দশ দিনে সুস্থ হয়ে আজ শনিবার হাসপাতাল ছেড়েছেন তিনি।

শনিবার এভারকেয়ার হাসপাতাল থেকে (সাবেক এ্যাপোলো) মন্ত্রী ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন। গেলো ১৭ জুন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন। তবে তাকে আরো দেড় সপ্তাহ বাসায় আইসোলেশনে থাকতে হবে বলে জানান তুহিন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি