১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে বিদেশি মুসল্লিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ পালন। আগামী ১০ আগস্ট থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-আমিরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
বিদেশি মুসল্লিদের ওমরা পালনকে কেন্দ্র করে দেশটির ৫০০টি কোম্পানি এবং প্রতিনিধিদের সকল ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনা টিকা প্রদানের পরিস্থিতি দেখে মহররম থেকে ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি