১ অক্টোবর থেকে বাংলা কিউআরে শুরু পিটুপি লেনদেন
প্রতীকী ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের অ্যাপে পিটুপি লেনদেনের জন্য নির্দিষ্ট কিউআর কোড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অন্যের পাঠানো পিটুপি কিউআর কোড স্ক্যান বা আপলোড করার সক্ষমতা তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধা চালুর জন্য প্রস্তুত থাকতে হবে বলে ওই চিঠিতে উল্লেখ আছে।
১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন কার্যকর করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।
বর্তমানে প্রতিদিন বাংলা কিউআরের মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা লেনদেন হচ্ছে।
আগামী অক্টোবরের শুরু থেকে এর লেনদেনের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত
সঙ্গীত একাডেমি